সেই শিশুটির অবস্থা স্থিতিশীল

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

আর্জেন্টিনায় জন্মের সময় ভুলবশত মৃত ঘোষণার ১২ ঘণ্টা পর হাসপাতালের মর্গে জীবিত পাওয়া সেই শিশুটির অবস্থা বর্তমানে স্থিতিশীল। প্রায় এক মাসে শিশুটির ওজন দাঁড়িয়েছে এক কেজির চেয়ে সামান্য কম।লুজ মিলাগরোস নামের ওই কন্যাশিশুটি আর্জেন্টিনার উত্তরাঞ্চলের চাকো প্রদেশের হাসপাতালে চিকিৎসাধীন। হাসপাতালের কর্মকর্তারা জানিয়েছেন, শিশুটির অবস্থা গুরুতর কিন্তু স্থিতিশীল। বর্তমানে সে মায়ের বুকের দুধ পান করছে এবং ধীরে ধীরে শরীরে শক্তি পাচ্ছে।গর্ভধারণের ছয় মাসের মাথায় গত এপ্রিল মাসের প্রথম সপ্তাহে অপরিণত অবস্থায় শিশুটির জন্ম হয়। প্রাণের কোনো লক্ষণ না পেয়ে চিকিৎসকেরা তাকে মৃত ঘোষণা করেন। রয়টার্স।