প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
২০০৬ সালে ইরাকি এক তরুণীকে ধর্ষণের পর তাঁকে ও তার পরিবারের সদস্যদের হত্যার দায়ে কারাদণ্ড পাওয়া একজন মার্কিন সেনাসদস্য গত শনিবার মারা গেছেন। জেলখানায় তিনি আত্মহত্যা করেছেন বলে মনে করা হচ্ছে। স্টিভেন ডেল গ্রিন নামের ওই সেনাসদস্যকে ২০০৯ সালে কারাদণ্ড দেওয়া হয়। যুক্তরাষ্ট্রের অ্যারিজোনার টাকসনের একটি কারাগারে ছিলেন তিনি। ফেডারেল ব্যুরো অব প্রিজনসের মুখপাত্র জন স্টেহলি গত মঙ্গলবার এক বিবৃতিতে জানান, কারারক্ষীরা গত বৃহস্পতিবার গ্রিনকে তাঁর নিজ কারাপ্রকোষ্ঠে ‘অচেতন’ অবস্থায় পান। কারাকর্মীরা তাঁকে দ্রুত একটি হাসপাতালে নিলে শনিবার তাঁর মৃত্যু হয়। এএফপি।