সেই হোমস মানসিক রোগী!

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

যুক্তরাষ্ট্রের কলোরাডো অঙ্গরাজ্যে প্রেক্ষাগৃহে গুলি করে হত্যাযজ্ঞ চালানোর নায়ক সেই জেমস হোমস একজন ‘মানসিক রোগী’। গত শুক্রবার আদালতে পেশ করা নথিতে হোমসের আইনজীবী এ কথা উল্লেখ করেছেন। সপ্তাহ খানেক আগে কলোরাডোর অরোরার একটি জনাকীর্ণ পেক্ষাগৃহে হোমস (২৪) নির্বিচারে গুলি ছুড়ে ১২ জনকে হত্যা করেন। এ ঘটনায় আরও ৫৮ জন আহত হয়। আদালতে দেওয়া ওই নথির তথ্য অনুসারে, প্রেক্ষাগৃহে হত্যাযজ্ঞ চালানো হোমস একজন মনোরোগ বিশেষজ্ঞের অধীনে চিকিৎসাধীন ছিলেন।শুক্রবার আরাপাহো কাউন্টি ডিস্ট্রিক্ট কোর্টে দেওয়া হোমসের আইনজীবীর তথ্য অনুসারে, ইউনিভার্সিটি অব কলোরাডো ডেনভারের সাবেক ছাত্র হোমস একই শিক্ষাপ্রতিষ্ঠানের মনোরোগ চিকিৎসক লিইন ফেন্টনের অধীনে থাকাকালে তাঁদের মধ্যকার কথোপকথনের নোটবুক তাঁদের হাতে রয়েছে। বিবিসি।