সেই ‘নগ্নপদ ডাকাতের’ সাড়ে ছয় বছরের কারাদণ্ড

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

‘নগ্নপদের ডাকাত’ খ্যাত যুক্তরাষ্ট্রের সেই তরুণকে সাড়ে ছয় বছরের কারাদণ্ড দেওয়া হয়েছে। গত শুক্রবার দেশটির একটি আদালত এ রায় দেন। তাঁর নাম কল্টন হ্যারিস-মুর (২০)।বাহামা দ্বীপপুঞ্জে গ্রেপ্তার হওয়ার আগ পর্যন্ত যুক্তরাষ্ট্রজুড়ে দুঃসাহসিক সব অপরাধের সঙ্গে জড়িত ছিলেন মুর। গত ডিসেম্বরে দেশটির একটি আদালত তাঁকে সাত বছরেরও বেশি সময়ের কারাদণ্ড দিয়েছিলেন। সিয়াটলের সরকারি কৌঁসুলিদের কার্যালয়ের মুখপাত্র এমিলি বলেন, মুরকে নতুন করে সাড়ে ছয় বছরের কারাদণ্ড দেওয়া হয়েছে। অপরাধমূলক কর্মকাণ্ডের সময় নগ্নপদের ছাপ পাওয়া যাওয়ায় মুর ‘নগ্নপদের ডাকাত’ উপাধিতে ভূষিত হয়েছেন। ব্যাংক ডাকাতি, বিমান চুরি, লাইসেন্স ছাড়া বিমান চালনা এবং নৌকা চুরিসহ বিভিন্ন অভিযোগের দায় স্বীকার করেছেন তিনি। ২০০৯ সালে মুরের বিরুদ্ধে অভিযোগ ওঠে, তিনি আইডাহো অঙ্গরাজ্য থেকে একটি সেসনা বিমান চুরি করে সেটি চালিয়ে ওয়াশিংটনে নিয়ে আসেন।এ ছাড়া মুরের বিরুদ্ধে কানাডা এবং যুক্তরাষ্ট্রে বাণিজ্যিক এবং আবাসিক এলাকায় গাড়ি চুরি এবং আইন প্রয়োগকারী সংস্থার লোকজনের ওপর হামলার অভিযোগও রয়েছে। ২০১০ সালের ৪ জুলাই মিনেসোটা অঙ্গরাজ্যের ব্লুমিংটন থেকে একটি বিমান চুরি করে তিনি বাহামা দ্বীপপুঞ্জে চলে যান। সেখানে পুলিশ তাঁকে গ্রেপ্তার করে। এএফপি।