সেই 'শ্বেতাঙ্গ বিধবার' খোঁজে ইন্টারপোল
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
‘শ্বেতাঙ্গ বিধবা’ নামে পরিচিত ব্রিটিশ নারী সামান্থা লিউথওয়েটের খোঁজে নোটিশ জারি করেছে আন্তর্জাতিক পুলিশ সংস্থা ইন্টারপোল। রহস্যময় এ নারী কেনিয়ায় গত সপ্তাহের বিপণিবিতানের হামলায় জড়িত বলে সন্দেহ করা হচ্ছে।
কেনিয়ার অনুরোধে ইন্টারপোল বৃহস্পতিবার ওই নোটিশ জারি করে। তবে তারা এর সঙ্গে কেনিয়ার সন্ত্রাসী হামলার যোগসূত্রের কথা উল্লেখ করেনি। সামান্থা লিউথওয়েট ২০০৫ সালের ৭ জুলাই লন্ডনে আত্মঘাতী বোমা হামলাকারী চারজনের অন্যতম জারমেইন লিন্ডসের বিধবা স্ত্রী। বিবিসি।