সেনা অভ্যুত্থানের আতঙ্কে থাকতেন নেহরু?
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ভারতের প্রথম প্রধানমন্ত্রী জওহর লাল নেহরু সামরিক অভ্যুত্থানের আতঙ্কে থাকতেন। এ কারণে সেনাবাহিনীকে অন্যত্র ব্যস্ত রাখা হতো। আর সে জন্যই ১৯৬২ সালে চীনের আক্রমণ মোকাবিলায় সেনাবাহিনী প্রস্তুত ছিল না। দেশটির সাবেক সেনাপ্রধান জেনারেল ভি কে সিং এ মন্তব্য করেছেন।
গত শুক্রবার প্রকাশিত কারেজ অ্যান্ড কনভিকশন নামের আত্মজীবনী গ্রন্থে গত বছর অবসরে যাওয়া ভি কে সিং লিখেছেন, নেহরুর কন্যা ইন্দিরা গান্ধীও সেনাবাহিনীর ব্যাপারে সতর্ক থাকতেন।
ভি কে সিং লিখেছেন, স্বাধীনতার পর থেকেই ভারতের নেতাদের একটা আতঙ্ক তাড়া করেছে, আর তা হলো কখন সেনা অভ্যুত্থান ঘটে।
লেখক ও চলচ্চিত্রকার কুনাল ভার্মার সঙ্গে যৌথভাবে লেখা বইটিতে বলা হয়েছে, জেনারেল কে এস থিমাইয়ার জনপ্রিয়তার কারণে তাঁকে নিয়ে চীনাদের চেয়েও বেশি উদ্বিগ্ন ছিলেন নেহরু।
গত বছরের ৩১ মে অবসর নেন ভি কে সিং। জিনিউজ।