সেনাদের দোসর সু চি!
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
মিয়ানমারের গণতন্ত্রপন্থী নেত্রী অং সান সু চি দেশটির বেসামরিক সরকারের মদদদাতা সেনা কর্তৃপক্ষের সঙ্গে সখ্য গড়ে তুলেছেন বলে অভিযোগ করেছে একটি বিরোধী দল। গতকাল সোমবার বার্তা সংস্থা পিটিআই প্রকাশিত এক প্রতিবেদনে এই তথ্য জানানো হয়।মিয়ানমারের পার্লামেন্টারি ডেমোক্রেসি পার্টির (পিডিপি-বার্মা) চেয়ারম্যান বো অং দিন অভিযোগ করে বলেন, ‘অং সান সু চি ঠিক উল্টো দিকে ঘুরে দাঁড়িয়েছেন। তিনি এখন সামরিক কর্তৃপক্ষের দোসর, সহযোগী ও মুখপাত্র। তাঁকে গণতান্ত্রিক আন্দোলনের প্রতীক বা বিরোধীদলীয় নেত্রী বলা ঠিক নয়।’