সেনাপ্রধান হিসেবে সুহাগের নিয়োগ চূড়ান্ত: জেটলি

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ভারতের সেনাপ্রধান পদে লেফটেন্যান্ট জেনারেল দলবীর সিং সুহাগের নিয়োগকে চূড়ান্ত বলে মন্তব্য করেছেন প্রতিরক্ষামন্ত্রী অরুণ জেটলি৷ সুহাগের সমালোচনা করে পররাষ্ট্র প্রতিমন্ত্রী ও সাবেক সেনাপ্রধান ভি কে সিং টুইট করার পর জেটলি এই ঘোষণা দিলেন৷ খবর এনডিটিভির৷
জেনারেল সুহাগ আগস্টের শেষ দিকে সেনাপ্রধানের দায়িত্ব নেবেন৷ ভি কে সিং সম্প্রতি মন্তব্য করেন, সেনাবাহিনীর প্রধানের পদটিকে অবশ্যই বিতর্কের ঊর্ধ্বে রাখতে হবে৷ টুইটারে এক বার্তায় তিনি লিখেছেন, তিনি সেনাপ্রধান থাকাকালে সেনাবাহিনীর একটি ‘ডাকাতির’ ঘটনায় সমর্থন দিয়েছিলেন জেনারেল সুহাগ৷
জেনারেল সুহাগের পদোন্নতিও আটকে দিয়েছিলেন ভি কে সিং৷ তবে সম্প্রতি তিনি ওই পদক্ষেপের পক্ষে যুক্তি দেখিয়েছেন৷
সম্প্রতি আদালতে এক পিটিশনে অভিযোগ করা হয়, জেনারেল সুহাগকে নতুন সেনাপ্রধান পদে নিয়োগের ক্ষেত্রে ‘পক্ষপাত’ করা হয়েছে৷ তবে ওই অভিযোগ খণ্ডন করে নরেন্দ্র মোদির সরকার আদালতকে জানায়, সুহাগের বিরুদ্ধে ভি কে সিংয়ের পদক্ষেপ ছিল ‘অবৈধ’ ও ‘অসত্য’৷ সাধারণ মতামতের ওপর ভিত্তি করে ওই পদক্ষেপ নেওয়া হয়েছিল৷