প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
তুরস্কের সাবেক সেনাপ্রধান জেনারেল ইলকার বাসবুগ মুক্তি পেয়েছেন। সরকারকে উৎখাতের ষড়যন্ত্রে জড়িত থাকার দায়ে তাঁকে যাবজ্জীবন কারাদণ্ড দেওয়া হয়েছিল। বর্তমান সরকারের দুর্নীতির কেলেঙ্কারি নিয়ে দেশটিতে রাজনৈতিক উত্তেজনার মধ্যে তিনি মুক্তি পেলেন। তুরস্কের সাংবিধানিক আদালত গত বৃহস্পতিবার জেনারেল বাসবুগের ওই কারাদণ্ড বাতিল করেন। গত শুক্রবার স্থানীয় একটি আদালত তাঁকে মুক্তির নির্দেশ দেন। বিবিসি।