সেনাবাহিনী থেকে ৪২ শিশুকে অব্যাহতি

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

মিয়ানমারের সেনাবাহিনীর ৪২ জন শিশুসেনাকে দায়িত্ব থেকে অব্যাহতি দেওয়া হয়েছে। দেশটির সেনাবাহিনীতে অপ্রাপ্তবয়স্কদের নিয়োগ না দেওয়ার বিষয়ে জাতিসংঘের আহ্বানের এক মাস পর এই সিদ্ধান্ত নেয় কর্তৃপক্ষ।শিশুসেনাদের অব্যাহতি দেওয়ার পর গত সোমবার তাদের নিজ নিজ অভিভাবকের কাছে ফিরিয়ে দেওয়া হয়েছে বলে জানা গেছে। সঠিক সংখ্যা জানা না গেলেও ১৮ বছরের কম বয়সী হাজার হাজার শিশু দেশটির সেনাবাহিনী ও জাতিগত সশস্ত্র বাহিনীতে কর্মরত রয়েছে বলে মনে করা হয়। এএফপি।