সেন্সর এড়াতে

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

অনলাইন সেন্সরশিপের বেড়াজাল এড়াতে রিপোর্টার্স উইদাউট বর্ডারস নয়টি সংবাদবিষয়ক ওয়েবসাইটের বিকল্প ওয়েবসাইট তৈরি করেছে। সরকারি নিষেধাজ্ঞার কারণে বিশ্বের ১১টি দেশে ওই ওয়েবসাইটগুলো বর্তমানে দেখা যায় না। দেশগুলোর সরকারের বিরুদ্ধে মানবাধিকার লঙ্ঘনের অভিযোগ আছে। মূল ওয়েবসাইট প্রতিলিপি তৈরি করে সুবিশাল ইন্টারনেট প্রতিষ্ঠান অ্যামাজন, মাইক্রোসফট বা গুগলের সার্ভারে রাখার এ কারিগরি প্রক্রিয়া ‘মিরর’ করা নামে পরিচিত। যেসব দেশের সরকার ওয়েবসাইটগুলো বন্ধ করে রেখেছে, সেগুলো হচ্ছে রাশিয়া, কাজাখস্তান, চীন, ভিয়েতনাম, কিউবা, ইরান, ইউএই, বাহরাইন ও সৌদি আরব। চীনা আন্দোলনকর্মীদের চালানো এনজিও ‘গ্রেটফায়ার’ কোল্যাটারাল ফ্রিডম নামে এক কর্মসূচির আওতায় এ বিকল্প ওয়েবসাইটগুলো তৈরি করছে।
বিজ্ঞপ্তি