সেপ্টেম্বরে মোদি-ওবামা বৈঠক

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
বারাক ওবামা ও নরেন্দ্র মোদি
বারাক ওবামা ও নরেন্দ্র মোদি

আগামী সেপ্টেম্বরের শেষ সপ্তাহে ওয়াশিংটনে মার্কিন প্রেসিডেন্ট বারাক ওবামার সঙ্গে দ্বিপক্ষীয় বৈঠক করবেন ভারতের নতুন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। আজ বৃহস্পতিবার টাইমস অব ইন্ডিয়ার এক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়।
মোদিকে প্রধানমন্ত্রী হিসেবে অভিনন্দন জানাতে ফোন করেছিলেন ওবামা। ওই সময় মোদিকে যুক্তরাষ্ট্র সফরের আমন্ত্রণ জানান তিনি।
বৈঠকটি নিউইয়র্কে জাতিসংঘের সাধারণ পরিষদের অধিবেশনের পাশাপাশি হবে না। ওয়াশিংটনে এটি পূর্ণাঙ্গ দ্বিপক্ষীয় বৈঠক হবে। মোদি-ওবামার বৈঠক হবে এ বছরের অন্যতম গুরুত্বপূর্ণ আন্তর্জাতিক ঘটনা। মোদির এ সিদ্ধান্তের মধ্য দিয়ে ভারত-যুক্তরাষ্ট্রের কৌশলগত সম্পর্কের গুরুত্ব ফুটে উঠেছে।
ভারতের গুজরাটে ২০০২ সালের দাঙ্গায় নিহত হয়েছিল দুই হাজারের বেশি মানুষ।  এর বেশির ভাগ মুসলিম। ওই ঘটনার পর ২০০৫ সালে যুক্তরাষ্ট্রে যাওয়ার জন্য ভিসার আবেদন করেছিলেন গুজরাটের তত্কালীন মুখ্যমন্ত্রী নরেন্দ্র মোদি। বিভিন্ন মানবাধিকার সংস্থার আপত্তির মুখে তাঁকে ভিসা দেয়নি মার্কিন প্রশাসন। এর পর থেকে মোদি আর যুক্তরাষ্ট্রে ঢুকতে পারেননি৷