সেবাকেন্দ্রে আগুন

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

দক্ষিণ কোরিয়ায় বয়স্ক রোগীদের জন্য পরিচালিত একটি সেবাকেন্দ্রে গতকাল বুধবার ভোরে আগুন লেগে ২১ জন নিহত ও সাতজন আহত হয়েছেন৷ এ অগ্নিকাণ্ড নাশকতামূলক বলে ধারণা করছে পুলিশ৷ ঘটনার সঙ্গে জড়িত সন্দেহে ৮১ বছর বয়সী একজন স্মৃতিভ্রংশ রোগীকে জিজ্ঞাসাবাদ করা হয়েছে৷ রাজধানী সিউল থেকে প্রায় ৩০০ কিলোমিটার দূরে জেংসেংয়ের ওই সেবাকেন্দ্রে বুধবার ভোররাতের কিছু আগে আগুন লাগে৷ ৩০ মিনিটের মধ্যে আগুন নিয়ন্ত্রণে আনা সম্ভব হলেও ওপরের দিকের কয়েকটি তলায় অবস্থানকারীদের সরিয়ে আনা যায়নি৷ খবর এএফপির৷