সেবিকা সালদানহার মরদেহ ভারতে শেষকৃত্য আজ
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
লন্ডনের সপ্তম কিং এডওয়ার্ড হাসপাতালের ভারতীয় বংশোদ্ভূত সেবিকা জ্যাসিন্থা সালদানহার মরদেহ গতকাল রোববার কর্ণাটক রাজ্যের মেঙ্গালোর শহরে পৌঁছেছে। আজ সোমবার শহরের উপকণ্ঠে তাঁর শেষকৃত্যানুষ্ঠান হবে।ব্রিটিশ রাজপরিবারের বধূ কেট মিডলটন গত সপ্তাহে অসুস্থ হয়ে এডওয়ার্ড হাসপাতালে ভর্তি হন। এরপর অস্ট্রেলিয়ার দুই বেতারকর্মী ছদ্ম পরিচয়ে টেলিফোন করে সেবিকা সালদানহার কাছ থেকে কেটের অন্তঃসত্ত্বার খবর জেনে নেন। এ ঘটনায় সালদানহা (৪৬) আত্মহত্যা করেন। সালদানহার স্বামী বেনেডিক্ট বারবোজার জন্মস্থান শিরভা এলাকায় আজ স্থানীয় সময় বিকেলে শেষকৃত্য হবে। এএফপি।