সেরা পুরস্কার হাতছাড়া হলো সৌদি নারী কবির
আইডল’ প্রতিযোগিতার চূড়ান্ত পর্বে উঠেও সেরা পুরস্কারটি হাতছাড়া হয়েছে নেকাব পরিহিত এক সৌদি নারী কবির।কবি হিসসা হিলাল নিজের কবিতা আবৃত্তি করে দর্শকদের মুগ্ধ করে মিলিয়নস পোয়েট নামে এই প্রতিযোগিতায় তৃতীয় স্থান লাভ করেন। এতে অংশ নেওয়ায় প্রগতিশীল ইসলামপন্থীদের কঠোর সমালোচনার মুখে পড়েছেন চার সন্তানের এই জননী। পুরস্কার হিসেবে তিনি আট লাখ ১৭ হাজার ডলার পেয়েছেন। প্রথম পুরস্কার ১৪ লাখ ডলার বা ৫০ লাখ দিরহাম পেয়েছেন কুয়েতের কবি নাসির আল-আজমাই।সৌদি আরবের নারীদের প্রচলিত রীতি অনুযায়ী, মাথা থেকে পায়ের আঙুল পর্যন্ত আবৃত করে এবং নেকাব পরে প্রতিযোগিতায় অংশ নেন হিসসা হিলাল। চিন্তার স্বাধীনতার প্রতিরক্ষা বিষয়ে লিখিত একটি কবিতা আবৃত্তি করেন তিনি। পূর্ববর্তী রাউন্ডে তিনি যে কবিতাটি আবৃত্তি করেছিলেন, সেটিকে শয়তানের ফতোয়া উল্লেখ করে নিন্দা জানান প্রগতিশীল মুসলমান নেতারা। এই কবিতার জন্য ইন্টারনেটে তাঁকে হত্যার হুমকিও দেওয়া হয়েছিল। বিবিসি।