সেলফিকে 'না' হ্যারির

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

মোবাইল ফোনে ‘সেলফি’ তোলা পছন্দ করেন না যুক্তরাজ্যের প্রিন্স হ্যারি। অস্ট্রেলিয়া সফরে যাওয়া হ্যারি এ কথা জানিয়ে দিলেন তাঁর সঙ্গে ছবি তুলতে চাওয়া কিশোর-তরুণদের। সোমবার ক্যানবেরায় শত শত ভক্ত স্বাগত জানায় ৩০ বছর বয়সী হ্যারিকে। ভক্তের দলে থাকা এক কিশোরী রাজপুত্রকে পাশে নিয়ে ছবি তুলতে চেয়েছিল। হ্যারি স্রেফ ‘না’ বলে জানান, সেলফি তাঁর অপছন্দ। হ্যারি মেয়েটিকে আরও বলেন, ‘সত্যি বলছি। এ অভ্যাস বাদ দেওয়া উচিত। বুঝতে পারছি তোমার বয়স কম। কিন্তু সেলফি ব্যাপারটা ভালো নয়। তার চেয়ে বরং একটা সাধারণ ছবি তোলো।’

এএফপি