সোনিয়া ও রাহুল পদত্যাগের প্রস্তাব দিতে পারেন

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ভারতে লোকসভা নির্বাচনের শোচনীয় পরাজয়ের পরিপ্রেক্ষিতে পদত্যাগের প্রস্তাব দিতে পারেন কংগ্রেসের সভানেত্রী সোনিয়া গান্ধী ও তঁার ছেলে রাহুল গান্ধী৷ পরাজয়ে নিজেদের দায় স্বীকার করার মাত্র এক দিন পরই গতকাল শনিবার এ তথ্য জানায় তাঁদের ঘিনষ্ঠ সূত্র৷কংগ্রেসের কয়েকটি সূত্রে জানা গেছে, কাল সোমবার কংগ্রেসের কার্যকরী কমিটির বৈঠক অনুষ্ঠিত হবে৷ এ বৈঠকে সোনিয়া ও রাহুল গান্ধী পদত্যাগের প্রস্তাব দিতে পারেন৷ তবে দলের নেতারা এ প্রস্তাবে সায় দেবেন বলে মনে হয় না৷এবারের লোকসভা নির্বাচনে দুই অঙ্কেই থেকে গেছে ভারতীয় কংগ্রেসের বিজয়ী আসনসংখ্যা৷ আর ১০টি রাজ্যে তারা কোনো আসনই পায়নি৷ রাহুলের অনেক প্রচার-প্রচারণাও দলটির প্রতি জনসাধারণের ক্ষোভ কমাতে পারেনি৷ নির্বাচনের ফলাফলের পরপরই সোনিয়া ও রাহুল গান্ধী উভয়ই সংবাদমাধ্যমে সংক্ষিপ্ত বক্তব্য দিয়েছেন৷ সোনিয়া গান্ধী বলেন, ‘জণগণের রায় আমাদের বিপক্ষে...কংগ্রেসের প্রেসিডেন্ট হিসেবে আমি পরাজয়ের দায় মেনে নিচ্ছি৷’আর রাহুল গান্ধীও সংবাদমাধ্যমে কংগ্রেসের পরাজয়ে নিজের দায় স্বীকার করেছেন৷ নির্বাচনী প্রচারণায় বিজেপির নরেন্দ্র মোদি বরাবরই সোনিয়া ও রাহুল গান্ধীর সমালোচনা করে কংগ্রেস সরকারকে ‘মা-ছেলের সরকার’ বলে সমালোচনা করেন৷ আর নিজের চা বিক্রির অতীতের সঙ্গে ৪৩ বছর বয়স্ক রাহুলের তুলনা করেন৷ টাইমস অব ইন্ডিয়া৷