সোম যুদ্ধের শতবর্ষ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

প্রথম বিশ্বযুদ্ধের সোম লড়াইয়ের শতবর্ষ পালিত হয়েছে গতকাল শুক্রবার। এ যুদ্ধে নিহত ব্যক্তিদের প্রতি শ্রদ্ধা জানাতে গতকাল ব্রিটিশ রাজপরিবারের সদস্যসহ হাজার হাজার মানুষ ফ্রান্সের পিকার্ডিতে থিপভাল মেমোরিয়ালে জমায়েত হন। অনুষ্ঠানে ব্রিটিশ রাজপরিবারের সদস্যদের মধ্যে প্রিন্স অব ওয়েলস ও ডাচেস অব কর্নওয়াল, ডিউক অব কেমব্রিজ ও ডাচেস অব কেমব্রিজ এবং প্রিন্স হ্যারি উপস্থিত ছিলেন। এর আগে এ যুদ্ধে নিহত ব্যক্তিদের স্মরণে যুক্তরাজ্যের স্থানীয় সময় গতকাল সকাল সাতটা ২৮ মিনিটে যুক্তরাজ্যজুড়ে দুই মিনিট নীরবতা পালন করা হয়। ফ্রান্সের উত্তরাঞ্চলে সোমের যুদ্ধ শুরু হয় ১৯১৬ সালের ১ জুলাই। পাঁচ মাস ধরে চলা এ যুদ্ধে ১০ লাখেরও বেশি মানুষ হতাহত হন। শুধু প্রথম দিনেই ব্রিটিশ পক্ষে প্রায় ৬০ হাজার মানুষ হতাহত হয়।
বিবিসি