সোমালি পার্লােমন্ট ভবনে জঙ্গি হামলা, নিহত ৭
সোমালিয়ার রাজধানী মোগাদিসুতে দেশটির পার্লামেন্ট ভবনে গতকাল শনিবার ভয়াবহ হামলা চালানো হয়েছে৷ এ সময় আত্মঘাতী হামলা, গাড়িবোমা বিস্ফোরণ ও গুলিতে অন্তত সাতজন নিহত হন৷ জঙ্গিগোষ্ঠী আল-শাবাব এই হামলার দায় স্বীকার করেছে৷ খবর বিবিিস, টেলিগ্রাফ ও রয়টার্সের৷
সোমালিয়া পুলিশের ক্যাপ্টেন মোহাম্মদ হোসেন জানান, হামলার ঘটনায় নিহত সাতজনের মধ্যে ছয়জন হামলাকারী এবং একজন নিরাপত্তা বাহিনীর সদস্য৷ আত্মঘাতী একজন হামলাকারীকে বাধা দিতে গিয়েই নিরাপত্তা বাহিনীর ওই সদস্য নিহত হন৷ তবে পুলিশের কর্নেল ফারাহ হুসেইন জানান, হামলার ঘটনায় পুলিশের চারজন সদস্য নিহত হয়েছেন৷ তিনি জানান, গতকাল দুপুরের আগে আগে পার্লামেন্ট ভবনের ফটকে একটি গাড়িবোমার বিস্ফোরণ ঘটানো হয়৷ এরপরই একজন আত্মঘাতী হামলাকারী বোমার বিস্ফোরণ ঘটান৷
ফারাহ হুসেইন বলেন, গাড়িবোমা বিস্ফোরণ ঘটার সঙ্গে সঙ্গেই পার্লামেন্ট ভবনের ভেতরে থাকা আইনপ্রণেতা ও কর্মীদের সিরয়ে নেওয়ার প্রক্রিয়া শুরু হয়৷ কিন্তু আল-শাবাবের জঙ্গিরা পাশের একটি মসজিদের ভেতরে অবস্থান নিয়ে পার্লামেন্ট ভবন লক্ষ্য করে গুলি চালানো শুরু করে৷
পুলিশ কর্মকর্তা নূর আলী জানান, পার্লামেন্ট ভবনের ভেতরের চত্বরেও ভয়াবহ দুটি বিস্ফোরণের ঘটনা ঘটেছে৷
একজন প্রত্যক্ষদর্শী বার্তা সংস্থা রয়টার্সকে জানান, তিনি চারটি মৃতদেহ মাটিতে পড়ে থাকতে দেখেছেন৷ এ ছাড়া হামলার ঘটনায় আহত এক ব্যক্তিকে হামলাস্থল থেকে পালিয়ে যেতে দেখেছেন৷
আল-শাবাবের সামরিক অভিযানবিষয়ক মুখপাত্র শেখ আবদিয়াসিস আবু মুসাব পার্লামেন্ট ভবনে হামলা চালানোর দায় স্বীকার করেছেন৷ তিনি বলেন, ‘সোমালিয়ার তথাকথিত ওই পার্লামেন্ট ভবনে আমরাই আত্মঘাতী বোমা হামলা ও গাড়িবোমার বিস্ফোরণ ঘটিয়েছি৷ ওই ভবন ঘিরে এখনো তুমুল লড়াই চলছে৷’
আল-শাবাবের ওই মুখপাত্র পার্লামেন্ট ভবনে হামলাকে ‘পবিত্র অভিযান’ বলে উল্লেখ করেন৷