সেৌদি আরবে অস্ত্র তৈরির কারখানা স্থাপনে কাজ করছে সুইডেন

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

সেৌদি আরবে অস্ত্র তৈরির একটি কারখানা স্থাপন করতে সুইডেন পঁাচ বছর ধরে দেশটিকে গোপনে সহযোগিতা করছে। সুইডিশ রেডিও গতকাল মঙ্গলবার এ কথা জানায়। তবে সুইডিশ ডিফেন্স রিসার্চ এজেন্সি (এফওআই) এ অভিযোগ অস্বীকার করেছে। রেডিওটির একটি প্রতিবেদনে গতকাল মঙ্গলবার বলা হয়, এফওআই ২০০৭ সাল থেকে গোপনে সেৌদি আরবে ক্ষেপণাস্ত্র বিধ্বংসী ট্যাংক প্রস্তুতকারী একটি কারখানা স্থাপনে সাহায্য করে আসছে। Èপ্রজেক্ট সাইমুম' নামে এ প্রকল্পটি চালু হওয়ার অপেক্ষায় আছে। প্রকল্পসংশি্লষ্ট কয়েক শ নথি ও গুরুত্বপূর্ণ ভূমিকা পালনকারী ব্যক্তিদের সাক্ষাৎকারের ওপর ভিত্তি করে রেডিওটি এ তথ্য জানায়। অবশ্য এফওআইয়ের মহাপরিচালক জান-ওলুফ লিন্ড সেৌদি আরবে এ ধরনের কোনো প্রকল্পে সংশি্লষ্ট থাকার অভিযোগ অস্বীকার করেছেন। এএফপি।