সৌদি আরবকে প্রধান শত্রু মনে করে সিরিয়া

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

সিরিয়া বর্তমানে সৌদি অারবকে প্রধান শত্রুদেশ হিসেবে বিবেচনা করে থাকে ৷ এ ছাড়া দামেস্ক অভিযোগ করেছে, িবদ্রোহীদের অস্ত্রশস্ত্র দিয়ে প্রেসিডেন্ট বাশার অাল-অাসাদকে উৎখাতের মাধ্যমে সিরিয়াকে ধ্বংসের চেষ্টা চালাচ্ছে দেশটি৷
২০১১ সালের মার্চে প্রেসিডেন্ট অাসাদের বিরুদ্ধে গণবিক্ষোভ শুরুর পর থেকেই উপসাগরীয় অঞ্চলের তেলসমৃদ্ধ রাষ্ট্র সৌদি অারব সিরীয় বিদ্রোহীদের পক্ষে অবস্থান নেয় ৷ অার সে সময় থেকেই রিয়াদ প্রেসিডেন্ট অাসাদকে উৎখাতের চেষ্টায় জড়িত৷
চলতি সপ্তাহে সিরিয়ার উপপররাষ্ট্রমন্ত্রী ফয়সাল মুকদাদ বার্তা সংস্থাকে বলেন, সিরিয়া নিয়ে অন্য দেশগুলো যখন তাদের অবস্থান পর্যালোচনা করছে, তখন সৌদি অারব সিরীয় ‘সন্ত্রাসী গোষ্ঠীগুলোকে’ প্রকাশ্যে সমর্থন দিচ্ছে ৷
ফয়সাল মুকদাদ গত বৃহস্পতিবার এক সাক্ষাৎকারে বলেন, ‘অামার ধারণা, যারাই সন্ত্রাসী গোষ্ঠীগুলোকে অাগে সমর্থন দিয়েছে, তারা সেই অবস্থানকে এখন এক বড় ভুল বলে মনে করছে ৷ যে একমাত্র পক্ষ সন্ত্রাসী গোষ্ঠীগুলোকে, অাল-কায়েদাকে পূর্ণ সমর্থন দেওয়ার কথা ঘোষণা করছে, তা হলো সৌদি অারব৷’
সিরীয় উপপররাষ্ট্রমন্ত্রী ‘অারেকটি ১১ সেপ্টেম্বরের ঘটনা’ এড়াতে বিদ্রোহীদের সমর্থন দেওয়া থেকে সৌদিকে বিরত রাখতে সে দেেশর ওপর চাপ সৃষ্টির জন্য বিশ্ব সম্প্রদায়ের প্রতি অাহ্বান জানান ৷ যুক্তরাষ্ট্রে ২০০১ সালে অাল-কায়েদার ভয়াবহ সন্ত্রাসী হামলার কথা স্মরণ করিয়ে তিনি বলেন, ‘বিশ্ব যদি অারেকটি ওই রকম হামলা ঠেকাতে চায়, তবে সৌদি অারবকে অবশ্যই বলতে হবে, ‘যথেষ্ট হয়েছে’৷
সিরিয়া নিয়ে জাতিসংঘের বিশেষ দূতের সঙ্গে ইরানের অালোচনা: সিরিয়া সংকট নিয়ে জাতিসংঘের বিশেষ দূত লাখদার ব্রাহিমির সঙ্গে অালোচনা করেছেন ইরানের পররাষ্ট্রমন্ত্রী মোহাম্মদ জাভেদ জারিফ৷ সিরিয়া নিয়ে সুইজারল্যান্ডে অাগামী মাসে অনুষ্ঠেয় গুরুত্বপূর্ণ এক শান্তি সম্মেলনে ইরানকে অামন্ত্রণ করা না-করা নিয়ে একটি মধ্যস্থতা প্রচেষ্টা ব্যর্থ হওয়ার পর গতকাল শনিবার ইরানি পররাষ্ট্র মন্ত্রণালয় এ খবর জানাল৷ এএফপি৷