যুক্তরাষ্ট্রে ২০০১ সালের ১১ সেপ্টেম্বরের ভয়াবহ সন্ত্রাসী হামলায় আল-কায়েদাকে সৌদি আরব বস্তুগত সহায়তা দিয়েছে বলে অভিযোগ তুলেছে ঘটনার শিকার পরিবারগুলো৷ তারা যে মামলাটি করেছিল, তা পুনরুজ্জীবিত করতে গত বৃহস্পতিবার নির্দেশ দিয়েছেন একটি মার্কিন আপিল আদালত৷
একটি নিম্ন আদালতের রায় পর্যালোচনা করে নিউইয়র্কের দ্বিতীয় সার্কিট কোর্ট অব আপিল মামলাটি পুনরুজ্জীবিত করার এ রায় দেন৷ আদালত বলেছেন, ‘ন্যায়বিচারের স্বাের্থ’ মামলাটি পুনরুজ্জীবিত করার দাবিকে বৈধতা দিয়েছে৷ ২০০১ সালের একটি সিদ্ধান্তের আলোকে এটা করা হয়েছে৷ তখন আফগানিস্তানের বিরুদ্ধে একই ধরনের একটি মামলা পুনরুজ্জীবিত করার অনুমতি দেওয়া হয়েছিল৷
আদালতের বিচারক চেস্টার স্ট্রউব তিনজনের একটি বিচারক প্যানেলকে চিঠি দিয়েছেন৷ তিনি মামলাটির প্রক্রিয়া এগিয়ে নিতে ম্যানহাটনের মার্কিন ডিস্ট্রিক্ট বিচারক জর্জ ড্যানিয়েলসের কাছে ফেরত পাঠিয়েছেন৷
নিউইয়র্কের টুইন টাওয়ারসহ ১১ সেপ্টেম্বরের কয়েকটি ভয়াবহ সন্ত্রাসী হামলায় প্রায় তিন হাজার ব্যক্তির মৃত্যু ঘটেছিল৷ এ ঘটনার পর হতাহত ব্যক্তিদের পিরবারের পক্ষ থেকে ওই মামলাটি করা হয়েছিল৷ মামলায় অভিযোগ করা হয়, সৌদি আরব এবং সরকারের অধিভুক্ত একটি দাতব্যপ্রতিষ্ঠান জ্ঞাতসারে আল-কায়েদাকে অর্থ ও বস্তুগত সহায়তা দিয়েছিল, যা ওই হামলা চালাতে সাহায্য করে৷ তবে ম্যানহাটনের ডিস্ট্রিক্ট বিচারক রিচার্ড ক্যাসি ২০০৫ সালে এটি খারিজ করে দেন৷ রয়টার্স৷