সৌদি সম্পাদককে ১০ বছরের দণ্ড, এক হাজার বেত্রাঘাত

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ইসলাম অবমাননার অপরাধে সৌদি আরবের একটি ওয়েবসাইটের সম্পাদককে ১০ বছরের কারাদণ্ড ও এক হাজার বেত্রাঘাতের আদেশ দিয়েছেন দেশটির একটি আদালত৷ জেদ্দার অপরাধ আদালত গত বুধবার এ দণ্ডাদেশ দেন৷
স্থানীয় গণমাধ্যমের খবরে বলা হয়েছে, ফ্রি সৌদি লিবারেলস নামের ওয়েবসাইটটির ওই সম্পাদকের নাম রইফ বাদাওয়ি৷ ২০১২ সালের জুনে তাঁকে গ্রেপ্তার করা হয়৷ পরে তাঁকে সাইবার অপরাধ ও বাবার অবাধ্যতার অভিযোগে অভিযুক্ত করা হয়৷
ওয়েবসাইটটিতে সৌদি আরবের গ্র্যান্ড মুফতিসহ জ্যেষ্ঠ ধর্মীয় নেতাদের সমালোচনা করে প্রতিবেদন প্রকাশ করা হয়৷ এ ছাড়া বাদাওয়ির িবরুদ্ধে ইসলাম অবমাননার অভিযোগও রয়েছে৷ প্রথম শুনানির পর থেকেই তাঁর ওয়েবসাইটটি বন্ধ রয়েছে৷
সরকারি কেঁৗসুলিরা বাদাওয়ির সর্বোচ্চ শাস্তি মৃত্যুদণ্ড দাবি করেছিলেন৷ তবে বিচারকেরা তা প্রত্যাখ্যান করেন৷ গত বছরের জুলাইয়ে বাদাওয়িকে সাত বছরের কারাদণ্ড ও ৬০০ দোররা মারার দণ্ডাদেশ দিয়েছিলেন আদালত৷ পরে আপিল আদালত সাজার পরিমাণ বৃদ্ধি করেন৷ সেই সঙ্গে তাঁকে এক লাখ ৬০ হাজার পাউন্ড জরিমানা করেন৷
বাদাওয়ির আইনজীবীরা বলেছেন, তাঁদের মক্কেলের বিরদ্ধে কঠোর সাজা দেওয়া হয়েছে৷
গত মঙ্গলবার আদালত ওয়েবসাইটটির প্রশাসককেও দোষী সাব্যস্ত করেছেন৷ তঁাকে ছয় বছরের কারাদণ্ড ও সাত হাজার ৮৬০ পাউন্ড জরিমানা করা হয়৷ দ্য গার্ডিয়ান৷