সোনাগাছির যৌনপল্লীতে এবার দূর্গাপূজা
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
ভারতের পশ্চিমবঙ্গের রাজধানী কলকাতার যৌনকর্মীরা এবার সোনাগাছির যৌনপল্লীতে দূর্গাপূজার আয়োজন করেছে। এর আগে দীর্ঘদিন ধরে তারা পৃথকভাবে নিজস্ব এলাকায় দূর্গাপূজো করতে চাইলেও অনুমতি মেলেনি। সম্প্রতি হাইকোর্ট তাঁদের পূজা করার অনুমতি দেন।
যৌনপল্লীতে আর্থসামাজিক উন্নয়ন নিয়ে কর্মরত স্বেচ্ছাসেবী সংগঠন দুর্বার মহিলা সমন্বয় সমিতি দূর্গাপূজা করার উদ্যোগ নেয় । কিন্তু পুলিশ অনুমতি দেয়নি। পরে যৌনকর্মীরা কলকাতার হাইকোর্টের শরণাপন্ন হন। হাইকোর্টের অনুমতি পাওয়ার সোনাগাছির যৌনপল্লীতে পূজার আয়োজন শুরু হয়। এখানে প্রায় সাত হাজার যৌনকর্মী বসবাস করেন।