সোনিয়া গান্ধী হাসপাতালে
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ভারতের লোকসভায় আজ সোমবার রাতে খাদ্য সুরক্ষা বিল নিয়ে আলোচনা চলার সময় হঠাত্ করেই শারীরিকভাবে অসুস্থবোধ করেন ক্ষমতাসীন দল কংগ্রেস পার্টির প্রধান সোনিয়া গান্ধী। এরপর তাঁকে দেশটির রাজধানী নয়াদিল্লির এইএমস হাসপাতালে ভর্তি করা হয়েছে। সোনিয়ার ছেলে রাহুল গান্ধী হাসপাতালে রয়েছেন।
এইএমসের বরাত দিয়ে টাইমস অব ইন্ডিয়ার খবরে বলা হয়েছে, বুকে ব্যাথার কারণে প্রথমে সোনিয়া গান্ধিকে হাসপাতালের আইসিইউতে ভর্তি করা হয়। পরে তাঁকে হাসপাতালের কার্ডিয়াক সেন্টারে নেওয়া হয়।