সোনিয়া গান্ধীকে মুখ্যমন্ত্রী শিবরাজের আইনি নোটিশ
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
ভারতের ক্ষমতাসীন দল কংগ্রেসের প্রধান সোনিয়া গান্ধীকে গত রোববার আইনি নোটিশ পাঠিয়েছেন মধ্যপ্রদেশ রাজ্যের মুখ্যমন্ত্রী শিবরাজ সিং চৌহান। এতে বলা হয়েছে, তিনি ও তাঁর স্ত্রীর বিরুদ্ধে দুর্নীতির অভিযোগ তুলে কংগ্রেসের চালানো প্রচারণা প্রত্যাহার না করা হলে সোনিয়ার বিরুদ্ধে ১০ কোটি রুপির মানহানির মামলা করা হবে।
ভারতের প্রধান বিরোধী দল বিজেপির নেতা শিবরাজ সিং টানা তৃতীয় মেয়াদে মুখ্যমন্ত্রী হওয়ার আশায় নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করছেন। ২৫ নভেম্বর মধ্যপ্রদেশের বিধানসভা নির্বাচন হবে। নির্বাচন সামনে রেখে কংগ্রেসের পক্ষ থেকে গত সপ্তাহে স্থানীয় পত্রিকা ও ইন্টারনেটে বিজ্ঞাপন প্রচার করা হয়। ওই বিজ্ঞাপনে মধ্যপ্রদেশের মুখ্যমন্ত্রী ও তাঁর শ্বশুরবাড়ির লোকজনের বিরুদ্ধে দুর্নীতির অভিযোগ আনা হয়। টাইমস অব ইন্ডিয়া।