প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
কংগ্রেসপ্রধান সোনিয়া গান্ধী পরিচয়ে ভারতের অ্যাটর্নি জেনারেলকে ফোন করে ভয়ভীতি দেখানোর অভিযোগে এক নারীর বিরুদ্ধে এফআইআর করার প্রস্তুতি নিচ্ছে পুলিশ। তাঁকে গ্রেপ্তারের চেষ্টা চলছে। ৫ সেপ্টেম্বর বিকেলে সোনিয়া গান্ধী যুক্তরাষ্ট্রে অবস্থান করছিলেন। ওই সময় এক নারী নিজেকে সোনিয়া গান্ধী পরিচয় দিয়ে ভারতের অ্যাটর্নি জেনারেল গোলাম ই বাহানভাটির কাছে ফোন করে তাঁকে ছুটিতে যেতে বলেন। এ সময় তাঁর স্থলে অন্য একজনকে দায়িত্ব দিয়ে যেতে বলেন। তদন্তের পর পুলিশ বলছে, কয়লাখনি কেলেঙ্কারির মামলার শুনানির পর ওই নারী মজা করে অ্যাটর্নি জেনারেলকে ফোন করেছিলেন বলে মনে হচ্ছে। টিএনএন।