প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
লোকসভা নির্বাচনে কংগ্রেসের চরম বিপর্যয়ের পর প্রথম নিজ সংসদীয় আসন রায়বেরিলিতে গেলেন দলের সভানেত্রী সোনিয়া গান্ধী।
এ সময় কংগ্রেসের এক কর্মী সম্মেলনে সোনিয়া (৬৭) বলেন, ‘আমি দলের পুনর্গঠনে সামনে থেকে নেতৃত্ব দেব।’ দলের সম্মান ও মর্যাদা ফিরে না আসা পর্যন্ত কাজ করতে তিনি কর্মীদের শপথ নিতে বলেন। গত লোকসভা নির্বাচনে কংগ্রেস মাত্র ৪৪টি আসন পেয়েছে, যা দলটির ইতিহাসে সর্বনিম্ন। উত্তর প্রদেশের ৮০টি আসনের মধ্যে কেবল সোনিয়া গান্ধী ও তাঁর ছেলে দলের সহসভাপতি রাহুল গান্ধী জয়ী হন৷ এনডিটিভি।