সোনিয়া ও মোদির বিরুদ্ধে প্রার্থী দিল তৃণমূল

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ভারতের আসন্ন লোকসভা নির্বাচনে কংগ্রেস প্রার্থী সোনিয়া গান্ধী ও বিজেপির প্রধানমন্ত্রী পদপ্রার্থী নরেন্দ্র মোদির বিরুদ্ধে প্রার্থী দিয়েছে তৃণমূল কংগ্রেস। গতকাল বুধবার রাজধানী নয়াদিল্লিতে তৃণমূল কংগ্রেসের পক্ষ থেকে তৃতীয় প্রার্থী তালিকা ঘোষণা করা হয়।
এই তালিকায় উত্তর প্রদেশের বারানসিতে মোদির বিরুদ্ধে প্রার্থী হচ্ছেন তৃণমূলের ইন্দিরা তেওয়ারি। আর উত্তর প্রদেশের রায়বেরিলিতে সোনিয়া গান্ধীর বিরুদ্ধে প্রার্থী হচ্ছেন তৃণমূলের উমেশ চন্দ্র মিশ্র। ইন্দিরা তেওয়ারি রামমন্দির আন্দোলনের অন্যতম নেত্রী ছিলেন। বারানসি আসনে আম আদমি পার্টির প্রার্থী হচ্ছেন অরবিন্দ কেজরিওয়াল।