সোনিয়া গান্ধীর অসুস্থতা নিয়ে রাখঢাকে গুঞ্জন-বিতর্ক বাড়ছে

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ভারতের ক্ষমতাসীন জোটের প্রধান শরিক দল কংগ্রেসের সভানেত্রী সোনিয়া গান্ধীর অসুস্থতা নিয়ে রাখঢাকের কারণে তাঁর শারীরিক অবস্থা নিয়ে জল্পনা-কল্পনা বাড়িয়ে দিয়েছে। একই সঙ্গে তাঁর শারীরিক অবস্থা নিয়ে কিছু লুকানো হচ্ছে কি না, বা তাঁর অবস্থা সম্পর্কে জানার অধিকার দেশের মানুষের আছে কি না, তা নিয়ে বিতর্ক শুরু হয়েছে।কংগ্রেসের মুখপাত্র জনার্দন দ্বিবেদি গত শুক্রবার জানান, সোনিয়া গান্ধীর শরীরে অস্ত্রোপচার সফল হয়েছে। তবে এর বেশি আর কিছু তিনি বলেননি।দ্বিবেদি বলেন, ‘সোনিয়া গান্ধীর শারীরিক অবস্থা এবং চিকিৎসা যেহেতু তাঁর একান্ত ব্যক্তিগত বিষয়, সেহেতু এ বিষয়ে গোপনীয়তা রক্ষার অনুরোধ জানিয়েছে তাঁর পরিবার।’দ্বিবেদি গতকাল শনিবার জানিয়েছেন, অস্ত্রোপচারের পর সোনিয়া গান্ধীকে ২৪ ঘণ্টা নিবিড় পরিচর্যাকেন্দ্রে (আইসিইউ) রাখা হয়েছিল। এরপর তাঁকে আইসিইউ থেকে বাইরে নিয়ে আসা হয়েছে।এর পরও সোনিয়ার অসুস্থতা নিয়ে জল্পনা-কল্পনা চলছে। ভারতের সবচেয়ে ক্ষমতাধর রাজনৈতিক নেতা এবং ক্ষমতাসীন দলের প্রধান নিজের অবস্থা সম্পর্কে কেন জনগণকে জানতে দিচ্ছেন না, যা নিয়ে জনগণের হয়তো উদ্বিগ্ন হওয়ার মতো বিষয় থাকতে পারে।সাবেক প্রধানমন্ত্রী অটল বিহারি বাজপেয়ির মুখ্যসচিব ব্রজেশ মিশ্র বলেন, ‘নিজেদের নেতার শারীরিক অবস্থা সম্পর্কে জানার অধিকার দেশের মানুষের আছে। মানুষ জানতে চায় তাঁর আসলে কী হয়েছে।’মিশ্র জানান, প্রধানমন্ত্রী থাকাকালীন বাজপেয়ির হাঁটুতে অস্ত্রোপচার করা হয়েছিল। ওই সময় তাঁর শারীরিক অবস্থা সম্পর্কে নিয়মিত গণমাধ্যমকে অবহিত করা হয়েছে।ভারতের প্রখ্যাত রাজনৈতিক বিশ্লেষক মহেশ রঙ্গরাজনও যুক্তরাষ্ট্রের উদাহরণ দিয়ে বলেছেন সেখানে রাজনীতিবিদদের শারীরিক অবস্থা সম্পর্কে কীভাবে গণমাধ্যমকে জানানো হয়।তবে সোনিয়ার বিষয়টি নিয়ে কোনো প্রশ্ন তোলেনি প্রধান বিরোধী দল ভারতীয় জনতা পার্টি (বিজেপি)। তারা শুধু এটুকু বলেছে, ‘আমরা তাঁর দ্রুত সুস্থতা কামনা করি।’ভারতে রাজনৈতিক নেতাদের শারীরিক অবস্থা নিয়ে গোপনীয়তা রক্ষার ঘটনা এই প্রথম নয়। দেশের প্রথম প্রধানমন্ত্রী জওহরলাল নেহরু হূদেরাগে আক্রান্ত হয়েছিলেন ভুবনেশ্বরে। কিন্তু তাঁর মৃত্যুর আগ পর্যন্ত এ নিয়ে জনগণকে কিছুই জানানো হয়নি।সোনিয়া গান্ধীর অসুস্থতা নিয়ে গোপনীয়তার কারণে লোকজনের ধারণা, তিনি সম্ভবত ক্যানসারে আক্রান্ত হয়েছেন। তিনি চিকিৎসা নিচ্ছেন নিউইয়র্কের মোমোরিয়াল স্লোয়ান-কেটারিং ক্যানসার সেন্টারে। তবে তিনি সেখানে ভর্তি হয়েছেন কী হননি, তা নিয়ে হাসপাতালটিও মুখ খুলছে না।রাজনৈতিক নেতাদের শারীরিক অবস্থা নিয়ে গোপনীয়তা রক্ষার এই চর্চা সাধারণত স্বৈরশাসনেই হয়, গণতন্ত্রে নয়। কেউই নিশ্চিত করে জানেন না, কিউবার নেতা ফিদেল কাস্ত্রোর অবস্থা কী বা ফিলিস্তিনি নেতা ইয়াসির আরাফাতের মৃত্যুর সঠিক কারণ কী অথবা ভেনেজুয়েলার প্রেসিডেন্ট হুগো চাভেজের শারীরিক অবস্থা এই মুহূর্তে ঠিক কী। তিনজনই জনপ্রিয় নেতা, তবে ঠিক গণতান্ত্রিক নেতা নন।বিশ্বের সবচেয়ে বড় গণতান্ত্রিক দেশ ভারত। যেখানে গণমাধ্যমও পুরোপুরি স্বাধীন। তার পরও ২০০৯ সালে প্রধানমন্ত্রী মনমোহন সিংয়ের হূদ্যন্ত্রে অস্ত্রোপচারের ঘটনা দেশের মানুষ জেনেছিল তাঁকে অস্ত্রোপচার কক্ষে নেওয়ার কয়েক ঘণ্টা পর। কিন্তু এর আগেই অর্থমন্ত্রী প্রণব মুখার্জিকে ভারপ্রাপ্ত প্রধানমন্ত্রী হিসেবে ঘোষণা দেওয়া হয়েছিল।বিশ্বের গণতান্ত্রিক অন্যান্য দেশের মতো যুক্তরাষ্ট্রেও প্রেসিডেন্টের কোনো শারীরিক সমস্যা বা অসুস্থতার বিষয়ে নিয়মিতভাবে গণমাধ্যমকে জানানো হয়। সাবেক ভাইস প্রেসিডেন্ট ডিক চেনির হূদেরাগ এবং কয়েক বছর ধরে অনেকগুলো অস্ত্রোপচারের বিষয়টি খোলামেলাভাবেই সব সময় জানানো হয়েছে।একটা বিষয় মনে রাখতে হবে, ভারতের মতো দেশে ক্ষমতাসীন জোটের প্রধানের অসুস্থতা তাঁর একক ব্যক্তিগত বিষয় নয়। এ বিষয়ে খুঁটিনাটি জানার অধিকার আছে তাঁর দলের, তাঁর সরকারের ও দেশের মানুষের। ভারতের রাজনৈতিক দলগুলোকে বুঝতে হবে এটাই গণতন্ত্র।