সোনিয়া-রাহুলের পদত্যাগ মানতে নারাজ কংগ্রেস

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
নয়াদিল্লিতে গতকাল কংগ্রেসের ওয়ার্কিং কমিটির বৈঠকে দলের সভানেত্রী সোনিয়া গান্ধী ও সহসভাপতি ছেলে রাহুল গান্ধী৷ নির্বাচনে ভরাডুবির পর দলের কর্মপরিকল্পনা ঠিক করতে ওই বৈঠক হয় । রয়টার্স
নয়াদিল্লিতে গতকাল কংগ্রেসের ওয়ার্কিং কমিটির বৈঠকে দলের সভানেত্রী সোনিয়া গান্ধী ও সহসভাপতি ছেলে রাহুল গান্ধী৷ নির্বাচনে ভরাডুবির পর দলের কর্মপরিকল্পনা ঠিক করতে ওই বৈঠক হয় । রয়টার্স

ভারতের কংগ্রেস পার্টির সভানেত্রী সোনিয়া গান্ধী ও সহসভাপতি রাহুল গান্ধী লোকসভা নির্বাচনে ভরাডুবির দায় মাথায় নিয়ে পদত্যাগ করতে চেয়েছেন। তবে দলের নীতি নির্ধারক অন্য নেতারা তাঁদের পদত্যাগ করার বিষয়টি প্রত্যাখান করেছেন।
দলের কার্যনির্বাহী কমিটির সদস্যরা বলেছেন, দলের এই পরাজয়ের দায় শুধু সোনিয়া ও রাহুল গান্ধীর ওপর বর্তায় না। এই দায় সবার। সে কারণে তাঁদের সরে দাড়ানোটা কোনো সমাধান হতে পারে না। পাঞ্জাবের সাবেক মুখ্যমন্ত্রী ও জ্যেষ্ঠ কংগ্রেস নেতা আমরিন্দার সিংয়ের বরাত দিয়ে টাইসম অব ইন্ডিয়া এ খবর জানায়।
কংগ্রেসের ১২৯ বছরের ইতিহাসে সবচেয়ে খারাপ ফলের কারণ অনুসন্ধানে আজ সোমবার কংগ্রেস ওয়ার্কিং কমিটির বৈঠক ডাকা হয়। দিল্লির ২৪, আকবর রোডে দলীয় কার্যালয়ে বৈঠকের শুরুতেই সোনিয়া গান্ধী ভোটে ফল বিপর্যয়ের দায় নিজ কাঁধে তুলে নিয়ে পদত্যাগ করতে চান। বৈঠকে দলের নেতৃত্বের প্রতি পূর্ণ আস্থা রাখা হয়।

বিপর্যয়ের দায় নিয়ে কংগ্রেস সভানেত্রী সোনিয়া গান্ধী ও সহসভাপতি রাহুল গদত্যাগ করবেন কি না আজকের বৈঠকের আগে তা নিয়েই জল্পনা চলছিল। পাঞ্জাবের সাবেক মুখ্যমন্ত্রী আমরিন্দার সিং বলেন, ‘সোনিয়া এবং রাহুল গান্ধী দলের পদ থেকে পদত্যাগ করতে চেয়েছিলেন। কিন্তু কংগ্রেস ওয়ার্কিং কমিটি তা প্রত্যাখান করে।’
এবারের লোকসভা নির্বাচনে ৫৪৩ আসনের মধ্যে মাত্র ৪৪টি আসন পায় কংগ্রেস। গতবার ১৫তম লোকসভা নির্বাচনে ২০৬ আসন পেয়েছিল দলটি।