সোনিয়া ৬৬-তে পা রাখলেন
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
ভারতের ক্ষমতাসীন কংগ্রেস পার্টির প্রধান সোনিয়া গান্ধী গতকাল রোববার ৬৬ বছরে পা দিয়েছেন। তাঁর জন্মদিনে শুভেচ্ছা জানাতে দলীয় কর্মীরা দেশটির রাজধানী নয়াদিল্লির ১০ জনপথ রোডে অবস্থিত সরকারি বাসভবনে গিয়ে ভিড় করেন।কংগ্রেসের কর্মীরা বাদ্য বাজিয়ে এবং আতশবাজি পুড়িয়ে উচ্ছ্বাস প্রকাশ ও মিষ্টি বিতরণ করেন। ভারতের প্রধানমন্ত্রী মনমোহন সিং, কেন্দ্রীয় মন্ত্রিসভার বেশ কয়েকজন সদস্য ও কংগ্রেস পার্টির জ্যেষ্ঠ নেতারা গত শনিবার সোনিয়াকে শুভেচ্ছা জানান। এ ছাড়া হরিয়ানা, অন্ধ্র প্রদেশসহ বেশ কয়েকটি রাজ্যের মুখ্যমন্ত্রী ও স্থানীয় কংগ্রেস নেতারাও সোনিয়াকে শুভেচ্ছা জানান। পিটিআই।