প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
শারদীয় দুর্গাপূজার শুভেচ্ছা হিসেবে কংগ্রেস সভানেত্রী সোনিয়া গান্ধীকে উপহার দেওয়া হয়েছে একটি ঢাকাই জামদানি। গত শুক্রবার দিল্লিতে সোনিয়ার বাসভবনে গিয়ে সাদা রঙের একটি জামদানি তাঁর হাতে তুলে দেন কেন্দ্রীয় রেল প্রতিমন্ত্রী অধীর চৌধুরী। গতকাল শনিবার সকালে অধীর চৌধুরীর সঙ্গে যোগাযোগ করা হলে তিনি পূজার শুভেচ্ছাস্বরূপ সোনিয়া গান্ধীকে ঢাকাই জামদানি শাড়ি দেওয়ার কথা প্রথম আলোকে নিশ্চিত করেন। কলকাতা প্রতিনিধি।