সোনিয়ার অসুস্থতা নিয়ে এখনো রহস্য
ভারতের ক্ষমতাসীন দল কংগ্রেসের সভানেত্রী সোনিয়া গান্ধীর অসুস্থতা নিয়ে রহস্য কাটেনি এখনো। যুক্তরাষ্ট্রে চিকি ৎ সা নেওয়ার পর গত সপ্তাহে তিনি দেশে ফিরেছেন। কিন্তু এখন পর্যন্ত দলীয় সদস্যদের সঙ্গে তাঁর আনুষ্ঠানিক সাক্ষাতের খবর জানাতে পারেনি সরকারি সূত্রগুলো। এমনকি প্রধানমন্ত্রী মনমোহন সিংয়ের সঙ্গেও সোনিয়ার সাক্ষা ৎ না হওয়ায় রাজনৈতিক মহলে তাঁর অসুস্থতা নিয়ে এক ধরনের উদ্বেগ দেখা দিয়েছে।এদিকে সোনিয়ার স্বাস্থ্যের খোঁজ নিতে তাঁর ১০ জনপথ সড়কের বাড়িতে গিয়ে মনমোহন সৌজন্য সাক্ষা ৎ করতে পারেন বলে গত সপ্তাহে একটি গুজব ছড়িয়ে পড়ে। তবে ওই সাক্ষাতের খবর নিশ্চিত করতে পারেনি কংগ্রেস। কংগ্রেস দলীয় সূত্রগুলো জানায়, সোনিয়ার রাজনৈতিক সচিব আহমেদ প্যাটেল অথবা প্রধানমন্ত্রীর দপ্তরের শীর্ষ কর্মকর্তারা এ বিষয়ে হয়তো অবগত রয়েছেন। তবে এ ধরনের কোনো সাক্ষাতের বিষয়ে প্রধানমন্ত্রীর দপ্তরের কর্মকর্তারাও নিজেদের অজ্ঞতা প্রকাশ করেন। দলীয় সূত্রগুলো আরও জানায়, সম্পূর্ণ সুস্থ হওয়ার পর পরই কেবল দলের জ্যেষ্ঠ সহকর্মীদের সঙ্গে দেখা করবেন সোনিয়া। চিকি ৎ সকদের পরামর্শ অনুযায়ী এই সিদ্ধান্ত হয়েছে।সোনিয়ার অসুস্থতার ধরন কিংবা তিনি কোথায়, কী চিকি ৎ সা নিয়েছেন এসব বিষয়ে গান্ধী পরিবার বা কংগ্রেসের পক্ষ থেকে এখনো আনুষ্ঠানিকভাবে কিছু জানানো হয়নি। এমনকি মন্ত্রিসভার জ্যেষ্ঠ সদস্যরাও সোনিয়ার অসুস্থতা সম্পর্কে কিছুই জানেন না। এ ব্যাপারে জানতে তাঁরা বরং সাংবাদিকদের কাছেই প্রশ্ন করছেন। এদিকে বিষয়টি সংবাদমাধ্যমে ফাঁস হয়ে যাওয়ার ভয়ে অনেকেই এ ব্যাপারে আলোচনা করতেও ভয় পাচ্ছেন। কংগ্রেসের একজন জ্যেষ্ঠ নেতা অভিযোগ করেন, কংগ্রেসের কাছে খবর এসেছে যে বিজেপির কয়েকজন শীর্ষ নেতা সোনিয়ার অসুস্থতা নিয়ে গুজব ছড়াচ্ছেন। তবে কংগ্রেসের একটি সূত্র জানায়, সোনিয়ার অসুস্থতা নিয়ে উদ্বিগ্ন হওয়ার কিছু নেই। চিকি ৎ সায় তিনি ভালো সাড়া দিচ্ছেন। দেশের চলমান রাজনৈতিক পরিস্থিতি সম্পর্কে তাঁকে জানানো হয়েছে। পরিস্থিতির অগ্রগতি সম্পর্কে জানার জন্য তিনি সংবাদপত্র পড়ছেন।এদিকে সোনিয়ার অনুপস্থিতিতে কংগ্রেসের কার্যক্রম পরিচালনার জন্য তাঁর ছেলে ও দলের সাধারণ সম্পাদক রাহুল গান্ধীসহ চার সদস্যের যে কমিটি গঠন করা হয়েছিল তা বিলুপ্ত করা হয়েছে। একজন কংগ্রেস নেতা জানান, সোনিয়া ফিরে এসেছেন। এখন আর এই কমিটির কোনো প্রয়োজন নেই।