সোনিয়ার জীবনী নিয়ে বইয়ের মোড়ক উন্মোচন
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
ভারতের ক্ষমতাসীন দল কংগ্রেসের প্রধান সোনিয়া গান্ধীর জীবনী নিয়ে গত শনিবার লন্ডনে সোনিয়া গান্ধী: অ্যান এক্সট্রা অর্ডিনারি লাইফ, অ্যান ইন্ডিয়ান ডেসটিনি নামের একটি বইয়ের মোড়ক উন্মোচন করা হয়েছে। লন্ডনে বসবাসরত ভারতীয় সাংবাদিক রানী সিং বইটিতে সোনিয়ার সাধারণ এক নারী থেকে অসাধারণ হয়ে ওঠার বিষয় তুলে ধরেছেন। লন্ডনের ডিএসসি দক্ষিণ এশিয়া সাহিত্য উৎসবে বইটির মোড়ক উন্মোচন করা হয়।