সোনিয়ার সঙ্গে আলোচনা করতে নয়াদিল্লিতে মমতা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ভারতে রাষ্ট্রপতি নির্বাচন নিয়ে ক্ষমতাসীন জোটের নেত্রী সোনিয়া গান্ধীর সঙ্গে আলোচনা করতে গতকাল মঙ্গলবার রাতে নয়াদিল্লি গেছেন পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী ও তৃণমূল কংগ্রেসের নেত্রী মমতা বন্দোপাধ্যায়। আগামী১৯ জুলাই রাষ্ট্রপতি নির্বাচনের তারিখ ঘোষণা করা হয়েছে।সূত্র জানায়, রাষ্ট্রপতি পদে জোটের প্রার্থী নিয়ে আলোচনার জন্য সোনিয়া গান্ধীর কাছ থেকে ফোন পেয়েই মমতা নয়াদিল্লি গেছেন। আজ বুধবার এ নিয়ে তাঁরা বৈঠকে বসবেন। ভারতের বর্তমান রাষ্ট্রপতি প্রতিভা দেবী সিং পাতিলের মেয়াদ শেষ হচ্ছে আগামী ২৫ জুলাই। এর আগেই রাষ্ট্রপতি নির্বাচন হওয়ার কথা থাকলেও কংগ্রেস নেতৃত্বাধীন সংযুক্ত প্রগতিশীল মোর্চা (ইউপিএ) এখনো নিজেদের প্রার্থী চূড়ান্ত করতে পারেনি। তবে ইতিমধ্যে কংগ্রেস বা ইউপিএ শিবিরের প্রার্থী হিসেবে এক নম্বরে উঠে এসেছে প্রণব মুখোপাধ্যায়ের নাম।