সোমনাথের বইয়ে কারাতের সমালোচনা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

কমিউনিস্ট পার্টি অব ইন্ডিয়া-মার্ক্সসিস্টের (সিপিআই-এম) প্রধান প্রকাশ কারাতের সমালোচনা করেছেন ভারতের পার্লামেন্টের নিম্নকক্ষ লোকসভার সাবেক স্পিকার সোমনাথ চট্টোপাধ্যায়। প্রকাশের অপেক্ষায় থাকা আত্মজীবনীতে এই সমালোচনা করেছেন তিনি। লোকসভার স্পিকারের দায়িত্বে থাকার সময় সিপিআইএম থেকে তাঁকে বহিষ্কারের সিদ্ধান্তকে কেন্দ্র করে এই সমালোচনা করেন সোমনাথ।সোমনাথের আত্মজীবনীমূলক বইটির নাম কিপিং দ্য ফেইথ: মেমোরিস অব এ পার্লামেন্টারিয়ান। আগামী ২১ আগস্ট ভারতের প্রধানমন্ত্রী মনমোহন সিংয়ের বইটির মোড়ক উন্মোচনের কথা। বইয়ে সোমনাথ দাবি করেছেন, পশ্চিমবঙ্গের সাবেক মুখ্যমন্ত্রী জ্যোতি বসু দলীয় সিদ্ধান্তকে পাস কাটিয়ে তাঁকে পদত্যাগ করতে না করেছিলেন। ২০০৮ সালে যুক্তরাষ্ট্র-ভারত পরমাণু চুক্তিকে কেন্দ্র করে তৎকালীন মনমোহন সিংয়ের সরকারের ওপর থেকে সমর্থন প্রত্যাহার করে সিপিআইএম এবং সোমনাথকে লোকসভার স্পিকারের পদ থেকে পদত্যাগ করতে বলেন কারাত। এর জবাবে ওই সময় সোমনাথ বলেছিলেন, স্পিকার হিসেবে তাঁর দলনিরপেক্ষ থাকা উচিত।বহিষ্কারাদেশকে পুরোপুরি অগণতান্ত্রিক দাবি করে সোমনাথ বলেছেন, ‘দলের নির্দেশ মানতে রাজি না হওয়ায় প্রকাশ কারাত আমাকে বহিষ্কার করেন। বাবা-মার মৃত্যুর পর সেটাই ছিল আমার জীবনের সবচেয়ে কষ্টের দিন।’