সোমালি জলদস্যুদের কাছ থেকে মুক্ত ৬ ভারতীয় নাবিক দেশে
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
প্রায় ১১ মাস বন্দী থাকার পর সোমালি জলদস্যুদের কবল থেকে সম্প্রতি মুক্তি পাওয়া ছয় ভারতীয় নাবিক গতকাল শুক্রবার দেশে ফিরেছেন।গতকাল সকালে ওই নাবিকেরা দিল্লির আন্তর্জাতিক বিমানবন্দরে পৌঁছালে পরিবারের সদস্যরা তাঁদের স্বাগত জানান। এর আগে গত বৃহস্পতিবার পাকিস্তানের করাচি শহরে পৌঁছান তাঁরা। সম্প্রতি ২১ লাখ মার্কিন ডলার মুক্তিপণের বিনিময়ে তাঁদের মুক্ত করা হয়।বন্দিদশার বিবরণ দিতে গিয়ে ভারতীয় নাবিকেরা বলেন, জলদস্যুরা ১০ মাস ধরে তাঁদের শেকল দিয়ে বেঁধে রাখে। প্রায়ই খাবার-পানি না দিয়ে তাঁদের সঙ্গে ‘পশুর মতো’ আচরণ করা হতো।গত বছরের আগস্টে এডেন উপসাগরে এমভি সুয়েজ নামের পানামার পতাকাবাহী একটি জাহাজ ২২ জন নাবিক নিয়ে সোমালি জলদস্যুদের কবলে পড়ে। জাহাজটিতে ছয় ভারতীয় ছাড়াও চার পাকিস্তানিসহ মিসর ও শ্রীলঙ্কার নাবিকেরা ছিলেন। বিবিসি ও এএফপি।