সোমালিয়ার আকাশ ও নৌপথেঅবরোধের আহ্বান
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
সোমালিয়ার ওপর আকাশ ও নৌপথে অবরোধ আরোপের জন্য জাতিসংঘের নিরাপত্তা পরিষদের প্রতি আহ্বান জানিয়েছে আফ্রিকান ইউনিয়ন। আফ্রিকান ইউনিয়নের কমিশনার রামতানে লামারা গত শুক্রবার জানান, অবরোধের ফলে সেখানকার বিদ্রোহী গোষ্ঠীগুলোর কাছে অস্ত্রের সরবরাহ কমে আসবে। এতে জলদস্যুতাও বন্ধ হবে। এ ছাড়া তিনি সেখানে আন্তর্জাতিক সেনাসংখ্যা আট হাজার থেকে ২০ হাজারে উন্নীত করার আহ্বান জানান। বিবিসি।