সোমালিয়ায় আরও এক ফরাসি সেনার মৃত্যু

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

সোমালিয়ার ইসলামপন্থী বিদ্রোহী গোষ্ঠী আল-শাবাব জানিয়েছে, তাদের কবজায় থাকা আরও একজন ফরাসি সেনা মারা গেছেন। ওই সেনা গুলিতে আহত হয়েছিলেন। এদিকে মালির ইসলামপন্থী গোষ্ঠীর সদস্যরা ফ্রান্সের মাটিতে পাল্টা হামলা চালানোর হুমকি দিয়েছেন।মালির মুভমেন্ট ফর ওয়াননেস অ্যান্ড জিহাদ ইন ওয়েস্ট আফ্রিকার (এমইউজেএও) নেতা আবু দারদার বলেছেন, ‘ফ্রান্স ইসলামের ওপর হামলা চালিয়েছে। আমরাও ফ্রান্সের প্রাণকেন্দ্রে হামলা চালাব।’বিদ্রোহীদের দখলে নেওয়া একটি অঞ্চল পুনরুদ্ধারে মালির সেনাবাহিনীকে সমর্থন দিচ্ছে ফ্রান্স। গত রোববারও বিদ্রোহীদের ঘাঁটি হিসেবে পরিচিত মালির পূর্বাঞ্চলীয় গাও ও কিদাল এলাকায় বিমান হামলা চালায় ফ্রান্স। এতে ছয়জন বিদ্রোহী নিহত হন। শুক্রবার থেকে শুরু এই অভিযানে এখন পর্যন্ত মালির ছয়জন সেনা ও একজন ফরাসি বৈমানিকের পাশাপাশি শতাধিক বিদ্রোহী নিহত হয়েছেন।ফ্রান্সের পররাষ্ট্রমন্ত্রী লরাঁ ফ্যাবিয়াস মালির বিদ্রোহীদের বিরুদ্ধে ‘স্বল্পস্থায়ী’ সামরিক অভিযানের ইংগিত দিয়েছেন। তিনি বলেন, ‘আমরা অবশ্যই ফিরে আসব। আমাদের সেখানে (মালি) স্থায়ীভাবে থাকার কোনো ইচ্ছে নেই।’সোমালিয়ায় আল-শাবাবের কাছ থেকে ডেনিস অ্যালেক্স নামের এক ফরাসি পণবন্দীকে মুক্ত করতে শুক্রবার সোমালিয়ার দক্ষিণাঞ্চলে বিদ্রোহী গোষ্ঠীর অবস্থান লক্ষ্য করে বিমান হামলা চালায় ফ্রান্স। সেই থেকে আল-শাবাবের কবজায় এখন পর্যন্ত দুজন ফরাসি সেনা মারা গেছেন। তাঁদের মরদেহ শিগগিরই জনসমক্ষে আনা হবে বলে জানায় আল-শাবাব। বিবিসি ও এএফপি।