সোমালিয়ায় গাড়িবোমা হামলায় ১০ জন নিহত

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

সোমালিয়ার রাজধানী মোগাদিসুর মধ্যাঞ্চলে গতকাল সোমবার এক গাড়িবোমা বিস্ফোরণে অন্তত ১০ জন নিহত হয়েছে।পুলিশ কর্মকর্তা মোহামেদ ডুয়েল বলেন, ‘বিস্ফোরণে এ পর্যন্ত আমরা ১০ জনের মৃতদেহ উদ্ধার করেছি। ন্যাশনাল থিয়েটারের কাছে এই গাড়ি বোমা হামলা চালানো হয়েছে।’কোনো গোষ্ঠী বা সংগঠন এখনো গাড়িবোমা হামলার দায়দায়িত্ব স্বীকার করেনি। তবে আল-কায়েদাসংশ্লিষ্ট জঙ্গি সংগঠন শেবাবের সদস্যরা শহরটিতে এ ধরনের সন্ত্রাসী হামলা চালিয়ে থাকতে পারে বলে ধারণা করা হচ্ছে। এএফপি।