সোমালিয়ায় গুলিতে পাঁচ শিশু নিহত

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

সোমালিয়ায় একটি মাদ্রাসায় আফ্রিকান ইউনিয়ন সেনাদের গুলিতে পাঁচ শিশু ছাত্রসহ সাতজন নিহত হয়েছে। জঙ্গি ভেবে ভুল করে ওই হামলা চালানো হয়। সোমালিয়ার সরকারের এক মুখপাত্র গত বুধবার এ তথ্য জানিয়েছেন।সোমালিয়ার পার্লামেন্টের সদস্য দাহির আমিন জেসো বুধবার রাজধানী থেকে প্রায় ১২০ কিলোমিটার পশ্চিমের লেগো গ্রামে ঘটনাস্থল পরিদর্শন করেন। পরে তিনি এএফপিকে জানান, গত মঙ্গলবার স্থানীয় সময় রাত তিনটার দিকে ওই গুলির ঘটনা ঘটে। এতে নিহত মাদ্রাসার ছাত্রদের সবার বয়স ১০ বছরের নিচে। জেসো আরও জানান, এর আগে আফ্রিকান ইউনিয়নের সেনাদের ওপর জঙ্গিরা হামলা চালিয়েছিল। এএফপি।