সোমালিয়ায় জঙ্গি ঘাঁটিতে বিদেশি হামলা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

সোমালিয়ার দক্ষিণাঞ্চলে জঙ্গি গোষ্ঠী আল শাবাবের একটি ঘাঁটিতে আজ শনিবার ভোররাতে অজ্ঞাত বিদেশি বাহিনী সামরিক হামলা চালিয়েছে।

আল শাবাব ও সরকারি কর্মকর্তাদের বরাত দিয়ে বিবিসি অনলাইনে প্রকাশিত প্রতিবেদনে জানানো হয়, সমুদ্র এলাকা থেকে এই হামলা চালানো হয়েছে।

দুটি হেলিকপ্টারও এই অভিযানে অংশ নেয় বলে স্থানীয় গণমাধ্যমে দাবি করা হয়েছে।

আল শাবাবের একজন মুখপাত্র বার্তা সংস্থা রয়টার্সের কাছে দাবি করেছেন, হামলায় তাঁদের একজন যোদ্ধা নিহত হয়েছেন।

গত মাসে কেনিয়ার একটি বিপণিকেন্দ্রে হামলার দায় স্বীকার করে আল শাবাব। ওই হামলায় ৬৭ জন নিহত হয়।