সোমালিয়ায় জঙ্গি হামলা, নিহত ৩৪

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

সোমালিয়ার রাজধানী মোগাদিসুতে গত রোববার কয়েকটি রক্তক্ষয়ী জঙ্গি হামলার ঘটনা ঘটেছে। এতে কমপক্ষে ৩৪ জন নিহত হয়েছে।প্রত্যক্ষদর্শীদের বরাত দিয়ে স্থানীয় কর্তৃপক্ষ জানায়, পুলিশের পোশাক পরা নয়জনের একটি সশস্ত্র দল মোগাদিসুর প্রধান আদালত ভবনে হামলা চালায়। এতে ২৯ জন বেসামরিক লোক নিহত ও ৫৮ জন আহত হয়। এ সময় নিরাপত্তা বাহিনীর সঙ্গে সংঘর্ষ ও আত্মঘাতী বোমা বিস্ফোরণের ঘটনায় নয় হামলাকারীও নিহত হয়। পরে আহত ব্যক্তিদের নিকটস্থ হাসপাতালে নেওয়া হয়।এ হামলার ঘটনার সময় আদালত ভবনের বাইরে একটি গাড়িবোমা বিস্ফোরিত হয়। আল-জাজিরা।