সোমালিয়ায় দুর্ভিক্ষ কেটেছে, ঝুঁকি আছে
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
সোমালিয়ায় দুর্ভিক্ষ কেটে গেছে। তবে সেখানে পরিস্থিতি এখনো নাজুক। জরুরি সহায়তা না পেলে। পরিস্থিতি খারাপ হতে পারে। গতকাল শুক্রবার জাতিসংঘ এ কথা জানিয়েছে।জাতিসংঘের খাদ্য ও কৃষি সংস্থার (এফএও) প্রধান হোসে গ্রাজিয়ানো বলেন, ‘সোমালিয়ার কোনো অঞ্চলেই এখন দুর্ভিক্ষ নেই। তবে এর মানে এই নয় যে, সংকট একেবারে কেটে গেছে।’গ্রাজিয়ানো বলেন, সোমালিয়ার দুর্ভিক্ষকবলিত অঞ্চলে পরিস্থিতির উন্নতি হয়েছে। তবে দুর্ভিক্ষের ঝুঁকি রয়ে গেছে। এএফপি, রয়টার্স।