সোমালিয়ায় শান্তি প্রতিষ্ঠায় ‘নতুন গতি’ আসতে পারে

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

সোমালিয়ার ভবিষ্যৎ নিয়ে আলোচনার জন্য গতকাল বৃহস্পতিবার লন্ডনে সম্মেলন শুরু হয়েছে। সম্মেলনের উদ্বোধনী অনুষ্ঠানে যুক্তরাজ্যের প্রধানমন্ত্রী ডেভিড ক্যামেরন বলেন, এ সম্মেলনে সোমালিয়ায় শান্তি প্রতিষ্ঠায় ‘নতুন গতি’ আসতে পারে।সন্ত্রাসবাদ, জলদস্যুতা, গৃহযুদ্ধ ও দুর্ভিক্ষে জর্জরিত সোমলিয়ার ভবিষ্যৎ নিয়ে এ সম্মেলনে বিশ্বের ৪০টি দেশের প্রতিনিধিরা যোগ দিয়েছেন। জাতিসংঘের মহাসচিব বান কি মুন, মার্কিন পররাষ্ট্রমন্ত্রী হিলারি ক্লিনটন, নাইজেরিয়ার প্রেসিডেন্ট গুডলাক জনাথন ও ইথিওপিয়ার নেতা মেলেস জেনাবির এ সম্মেলনে যোগ দেওয়ার কথা।যুক্তরাজ্য সোমালিয়াকে ‘বিশ্বের মধ্যে সবচেয়ে ব্যর্থ রাষ্ট্র’ বলে মনে করে। তবে দেশটিকে ‘দ্বিতীয়বারের মতো সুযোগ দেওয়া উচিত’ বলেও মনে করে যুক্তরাজ্য।যুক্তরাজ্যের পররাষ্ট্রমন্ত্রী উইলিয়াম হেগ বলেন, এটি ‘একটি ব্যর্থ রাষ্ট্রকে পশ্চিমা কোনো হস্তক্ষেপ ছাড়া’ সহায়তা দেওয়ার সম্মেলন। লন্ডন সম্মেলনে সোমালিয়ার প্রধানমন্ত্রী আবদিওয়েলি মোহাম্মদ আলীসহ বেশ কয়েকজন ঊর্ধ্বতন কর্মকর্তা যোগ দেন।প্রধানমন্ত্রী আবদিওয়েলি মোহাম্মদ আলী বলেন, ‘সোমালিয়া এখন “সংকটজনক সন্ধিক্ষণে” রয়েছে। আমাদের আরও বেশি আন্তর্জাতিক সহায়তা দরকার।’জাতিসংঘের নিরাপত্তা পরিষদ গত বুধবার আফ্রিকান ইউনিয়নের (এইউ) আরও পাঁচ হাজার সেনা মোতায়েনের বিষয়টি অনুমোদন করে। এ নিয়ে দেশটিতে মোট ২২ হাজার এইউর সেনা মোতায়েন করা হলো। বিবিসি।