সোমালিয়ায় ২১ বছর পর ব্রিটিশ রাষ্ট্রদূত নিয়োগ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

যুক্তরাজ্য ২১ বছর পর প্রথমবারের মতো সোমালিয়ায় তাদের রাষ্ট্রদূত নিয়োগ করেছে। গতকাল বৃহস্পতিবার যুক্তরাজ্যের পররাষ্ট্রমন্ত্রী উইলিয়াম হেগের ঐতিহাসিক সোমালিয়া সফরের পরই রাষ্ট্রদূত নিয়োগ করা হলো।গত দুই দশকের মধ্যে এই প্রথম কোনো ব্রিটিশ পররাষ্ট্রমন্ত্রী যুদ্ধবিধ্বস্ত সোমালিয়া সফরে গেলেন। এক বার্তায় উইলিয়াম হেগ বলেছেন, ‘একজন ব্রিটিশ পররাষ্ট্রমন্ত্রী হিসেবে গত ১৯ বছরের মধ্যে এই প্রথম সোমালিয়া সফরে গিয়ে আমি আনন্দিত। এটা দেশটির প্রতি যুক্তরাজ্যের অঙ্গীকারের বহিঃপ্রকাশ। এরই ধারাবাহিকতায় দেশটিতে আমাদের নতুন রাষ্ট্রদূত নিয়োগ দেওয়া হলো।’নতুন ব্রিটিশ রাষ্ট্রদূত ম্যাট বাগ গতকাল সোমালিয়ার রাজধানী মোগাদিসুতে প্রেসিডেন্ট শেখ শরিফের কাছে তাঁর পরিচয়পত্র পেশ করেছেন। সোমালিয়ায় ১৯৯১ সালের পর থেকে কোনো ব্রিটিশ রাষ্ট্রদূত ছিলেন না।ব্রিটিশ পররাষ্ট্র মন্ত্রণালয়ের এক মুখপাত্র বলেছেন, ম্যাট বাগকে আপাতত কেনিয়ার রাজধানী নাইরোবি থেকে তাঁর কাজ চালাতে হবে। সোমালিয়ার নিরাপত্তা পরিস্থিতির উন্নতি হলেই ম্যাট সেখানে চলে যাবেন।২৩ ফেব্রুয়ারি লন্ডনে যুদ্ধবিধ্বস্ত সোমালিয়ার ব্যাপারে এক সম্মেলন হবে। এর আগেই হেগ দেশটি সফরে গেলেন। এএফপি।