সোমালীয় জলদস্যুর কবলে এবার দক্ষিণ কোরিয়ার জাহাজ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

সোমালীয় জলদস্যুরা এবার দক্ষিণ কোরিয়ার পতাকাবাহী একটি জাহাজ ছিনতাই করেছে। দক্ষিণ কোরিয়ার পররাষ্ট্র মন্ত্রণালয়ের এক বিবৃতিতে গত শনিবার এ কথা জানানো হয়েছে।সামহো জুয়েলারি নামের রাসায়নিক পণ্যবাহী ওই জাহাজটি শ্রীলঙ্কা থেকে সংযুক্ত আরব আমিরাত যাচ্ছিল। জাহাজটি আরব সাগরে জলদস্যুদের কবলে পড়ে বলে দক্ষিণ কোরিয়ার গণমাধ্যমের খবরে বলা হয়েছে। রয়টার্স।