সোয়েটো হত্যাকাণ্ডে নিহতদের প্রতি মিশেলের শ্রদ্ধা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

দক্ষিণ আফ্রিকার সোয়েটোতে ১৯৭৬ সালে বর্ণবাদী হামলায় নিহত ব্যক্তিদের প্রতি শ্রদ্ধা জানিয়েছেন মার্কিন ফার্স্ট লেডি মিশেল ওবামা।মিশেল ওবামা গতকাল বুধবার জোহানেসবার্গে একটি চার্চে দক্ষিণ আফ্রিকার বিভিন্ন অঞ্চলের মেয়েদের সঙ্গে কথা বলেন। ওই চার্চটি ছিল সোয়েটো আন্দোলনের কেন্দ্রস্থল।মিশেল ওবামা বলেন, বর্ণবাদ ও নাগরিক অধিকার আদায়ের সফল আন্দোলন দক্ষিণ আফ্রিকার বর্তমান সমস্যা যেমন, এইডস ও নারীর প্রতি সহিংসতাবিরোধী লড়াইয়ে অনুপ্রেরণা জোগাবে।বারাক ওবামা যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট নির্বাচিত হওয়ার পর দক্ষিণ আফ্রিকায় মিশেল ওবামার এটি দ্বিতীয় রাষ্ট্রীয় একক সফর। গত সোমবার তিনি বর্ণবাদবিরোধী নেতা নেলসন ম্যান্ডেলার সঙ্গে সাক্ষাত্ করেন।বিদ্যালয়ে আফ্রিকানাস ভাষা চালুর প্রতিবাদে ১৯৭৬ সালের ১৬ জুন সোয়েটোর বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানের প্রায় ২০ হাজার শিক্ষার্থী রাস্তায় নামে। বিক্ষোভকারীদের ওপর হামলায় ওই দিন নিহত হয় ১৭৪ জন। আন্দোলন ছড়িয়ে পড়ে অন্যান্য শহরেও। বর্ণবাদবিরোধী আন্দোলনে নতুন মাত্রা যোগ করে ওই ঘটনা। বিবিসি।