সৌদি আরব ১৬টি পারমাণবিক চুল্লি তৈরি করবে

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

সৌদি আরব ১৬টি পারমাণবিক চুল্লি তৈরির পরিকল্পনা হাতে নিয়েছে। আগামী দুই দশকে আট হাজার কোটি ডলার ব্যয়ে এসব চুল্লি তৈরি করা হবে। দেশটির বেসামরিক পরমাণু সংস্থার সমন্বয়ক আবদুল গনি গত মঙ্গলবার জেদ্দায় গাল্ফ এনভায়রনমেন্ট ফোরামকে এ কথা বলেন। আবদুল গনি বলেন, ‘১০ বছর পর আমরা প্রথম দুটি পারমাণবিক চুল্লি পাব। এরপর প্রতিবছর অন্তত দুটি করে চুল্লি নির্মাণের কাজ শেষ হবে। এভাবে ২০৩০ সালের মধ্যে মোট ১৬টি পারমাণবিক চুল্লি নির্মাণ করা হবে। বিদ্যুৎ উৎপাদনে এসব চুল্লি ব্যবহার করা হবে। এএফপি।